করোনামুক্ত উলুবেড়িয়া পুর এলাকা
দি নিউজ লায়ন ; ৩২ ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পুর এলাকাকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করা হলো শুক্রবার এই কথা জানান উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস। তবে পুর এলাকা করোনামুক্ত হলেও করোনা সচেতনতায় সকলকে মাক্স পড়া, হাত সেনেটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
গত বছরের মার্চ মাসে রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরেই উলুবেড়িয়া পুর এলাকাতেও সংক্রমণ শুরু হয়। আর প্রথম দিন থেকেই করোনা সংক্রমণকে রুখতে কোমর বেঁধে মাঠে নামে উলুবেড়িয়া পুরসভা। আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পাশাপাশি নিয়মিত এলাকা সেনেটাইজ করার পাশাপাশি নাগরিকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর গত মার্চ মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত উলুবেড়িয়া পুর এলাকায় ৬৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দাবি গত ২০ জানুয়ারির পর থেকে পুর এলাকায় নতুন করে হলো করোনা আক্রান্তের খোঁজ না পাওয়ায় উলুবেড়িয়া পুর এলাকাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করা হল। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর উলুবেড়িয়ায় টিকাকরণের কাজ শুরু হওয়ার পর থেকে এখন ও পর্যন্ত পুরসভার বিভিন্ন বিভাগের ৯৫ শতাংশ মানুষ করোনা টিকা নিয়েছেন।
উলুবেড়িয়া পুর এলাকাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করা সম্পর্কে প্রশাসক অভয় দাস জানান সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সাফল্য।

Post a Comment