চন্দ্রকোনা রোডে জলে ডুবে এক মহিলার মৃত্যু
দি নিউজ লায়নঃ জলে ডুবে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায়।জানা গিয়েছে মৃত মহিলার নাম সঞ্চিতা দে সরকার,বয়স আনুমানিক ৫২ বছর।
আরও জানা যায় বৃহস্পতিবার স্থানীয় বিলার বাঁধে হাত পা ধোয়ার সময় অসাবধানবশত তিনি জলে পড়ে যায়।ওই সময় বিলাবাঁধে থাকা অন্যান্যরা তাকে দ্রুত উদ্ধার করে ।এর পর বিষয়টি জানতে পেরে তার পরিবার-পরিজনরা এসে তাকে দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলা কে মৃত বলে ঘোষণা করে।অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ।
পুলিশ মৃত দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment