চিকেন উইং খেয়ে বিশ্বরেকর্ড
দি নিউজ লায়নঃ চিকেন খেতে অনেকেই পছন্দ করে। তবে একসঙ্গে সর্বোচ্চ কতগুলো চিকেন পিস খেতে পারবেন? খুব বেশি হবে না হয়তো, যতই সুস্বাদু হোক না কেন, কতটুকুই আর খাওয়া যায়? তবে এমনও একজন মানুষ আছেন যে কি না চিকেন খেয়েই বিশ্বরেকর্ড করে ফেলেছে!
সূত্রমতে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘উইং বোউল ২৫’ শিরোনামে অনুষ্ঠিত হওয়া একটি প্রতিযোগিতায় মুরগির পাখা বা চিকেন উইং খাওয়ায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ৫০ বছর বয়সী বব সাউডেট নামের এক লোক।
সবাইকে পেছনে ফেলতে তিনি খেয়েছেন ৪০৯ টুকরো মুরগির পাখা! বিশ্বাস করা যায়? চিন্তা করো একজন মানুষ কতটা পেটুক হলে এক বসায় ৪০০ টুকরো চিকেন উইং খেতে পারে। এতগুলো চিকেন খেয়ে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে সাউডেট জিতেছেন মেডেল, নগদ ১০ হাজার ডলার ও একটি গাড়ি। শুধু তাই নয়, এর ফলে তিনি করে ফেলেছেন সর্বাধিক চিকেন উইং খাওয়ার বিশ্বরেকর্ডও!

Post a Comment