ছাগলের বিশ্বরেকর্ড!
দি নিউজ লায়নঃ সম্প্রতি অস্ট্রিয়ার এক ছাগল বিশ্বরেকর্ড গড়েছে। সূত্রের খবর, ছাগলটির নাম রাশপুতিন। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের উপদেষ্টা রাশপুতিনের নামানুসারে তার এই নামকরণ। তবে এই রাশপুতিন নামের ছাগলটির বয়স এখন আট বছর।
তার শিং মেপে দেখা গেছে, তার সেটা বিস্তৃত প্রায় ৫৩.২৩ ইঞ্চি! এর ফলে পূর্বের সব রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত শিংয়ের অধিকারী হিসেবে গিনেস বুক অব রেকর্ডের খাতায় নাম উঠে গেছে তার।
এর আগে যে ছাগলটি সবচেয়ে বিস্তৃত শিংয়ের বিশ্বরেকর্ড করেছিল, তার নাম ছিল আংকেল সেম। যুক্তরাষ্ট্রের সেই ছাগলটির শিং বিস্তৃত ছিল ৫২ ইঞ্চি। অর্থাৎ রাশপুতিনের শিংয়ের ব্যবধান এক ইঞ্চিরও বেশি।
ছাগল রাশপুতিনের মালিক মার্টিন পারকার তাঁর এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই মূলত রেকর্ড ভাঙার আশা নিয়ে ছাগলটির শিং মাপা শুরু করেছিলেন।
Post a Comment