মেদিনীপুরে রথ যাত্রার সূচনা করে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পরিবর্তন করার ডাক দিলেন দিলীপ ঘোষ - The News Lion

মেদিনীপুরে রথ যাত্রার সূচনা করে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পরিবর্তন করার ডাক দিলেন দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়নঃ      শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর  সদর ব্লকের কেরানিচটি  থেকে রথ যাত্রার সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি  তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি রথ যাত্রার সূচনা করে রথের উপর দাঁড়িয়ে কেরানিচটি  এলাকায় তার ভাষণে বলেন দিল্লী ও কেন্দ্রে এক সরকার হলে বাংলার উন্নয়ন হবে।  তিনি আরো বলেন যে বাংলার মানুষ চাল চোর তৃণমূল কে বাংলার ক্ষমতা থেকে সরানো জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।


 সেই সঙ্গে তিনি তার ভাষণে আরো বলেন যে রাজ্যের এই সরকার কৃষকনিধি সম্মান চালু না করে রাজ্যের ৭৩ লক্ষ কৃষকের সাথে প্রতারণা করেছে।রাজ্যে কেবলমাত্র তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে,গরিব মানুষের কোন উন্নয়ন হয় নি।বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন হবে,বাংলার কৃষক থেকে সর্ব শ্রেণীর মানুষ উপকৃত হবেন।তাই আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পরিবর্তন করার ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


এদিন পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রার চতুর্থ দিনে মেদিনীপুরের কেরানিচটি থেকে সুচনা হয় পরিবর্তন যাত্রার। এদিন পরিবর্তন যাত্রা জঙ্গলমহল এলাকায় পরিক্রমা করবে বলে দলীয় সুত্রে জানা যায়। এদিনের যাত্রা কেরানিচটি, ভাদুতলা, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, রসকুন্ডু হয়ে চন্দ্রকোনা টাউন পর্যন্ত হবে। যে যাত্রায় উপস্থিত রয়েছে বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ,জেলা সভাপতি সমিত কুমার দাস,বিজেপি নেতা অরূপ দাস,শুভজিত রায়,তুষার মুখার্জি সহ আরো অনেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.