দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার পর্যটকের, আশঙ্কাজনক আরও এক - The News Lion

দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার পর্যটকের, আশঙ্কাজনক আরও এক

 


দি নিউজ লায়নঃ    দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক হাওড়ার পর্যটকের। আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটছে দিঘার ঘোরসাই মোড় সংলগ্ন এলাকায়। মৃত অনুপম পণ্ডিত (৪০)। তার বাড়ী হাওড়া জেলার উদয়নারায়নপুর এলাকায় বাসিন্দা।


জানাগেছে ,  দু'দিন আগে চারজন বন্ধু দুটি বাইকের করে সৈকত নগরী দিঘার বেড়াতে আসে। শনিবার সকালে চারজন বন্ধু বাইকের করে ফেরার পথে জাতীয় সড়কের দিঘার ঘোরসাই কাছে মাছ বোঝাই লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রক্তাক্ত ভাবে জখম হয় বাইক চালক অনুপম সহ তার বন্ধু।


 ঘটনার মাছের গাড়ির চম্পট দেয়। স্থানীয়দের সহযোগিতা রক্তাক্ত দুইজনকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালের ভর্তি করেন। অবস্থায় অবনতি হলে চিকিৎসক স্থান্তরিত করেন। দ্রুত উদ্ধার দুইজনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় অনুপমের মৃত্যু হয়। অপর এক বন্ধু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.