খড়গপুরে ফাঁকা মাঠে বক্তব্য রাখলেন রুদ্রনীল ঘোষ - The News Lion

খড়গপুরে ফাঁকা মাঠে বক্তব্য রাখলেন রুদ্রনীল ঘোষ

 


দি নিউজ লায়নঃ         শুক্রবার খড়গপুরে ফাঁকা মাঠে বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। রথ যাত্রার মধ্যে দিয়ে শুক্রবার খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকার রাসের মাঠে বিজেপির সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি ফাঁকা মাঠে ভাষণ দিলেন।


রুদ্রনীল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই প্রশ্ন। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন আপনার সততার সিম্বল যেখানে রাখা ছিল। আপনার সেই সেই কর্মীরা, যারা যখন অন্যায় দেখেছে তখন আপনি কি তাদের কাছে জানতে চেয়েছেন। ঠিক সেই সময়, দলবেঁধে প্রত্যেক মুহূর্তে আপনাকে বুঝিয়েছে। না না ও যা বলছে মাওবাদী। ও যা যা বলছে তা ঠিক না। ও বিজেপির দালাল। যাদের আত্মমর্যাদা রয়েছে শুভেন্দু অধিকারী ও রাজিব ব্যানার্জির মত লোকেরা বিজেপিতে চলে গেছে। এর জন্য আপনার ভাইপো দায়ী।সেই সঙ্গে তিনি বলেন এর ফলে বিধানসভা নির্বাচনে তৃনমূল কে ভুগতে হবে,বাংলায় পরিবর্তন হবে,ক্ষমতায় আসবে বিজেপি।


অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন ফ্লপ শোয়ের সিরিজ চলছে বিজেপির। তাই রুদ্রনীল ঘোষ ফাঁকা মাঠে তৃণমূল নিয়ে মিথ্যা কথা বলছেন।তিনি বলেন ওদের সভা গুলিতে মানুষ না গিয়ে প্রমান করছে বাংলায় তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসছে,পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে তৃণমূল জয় লাভ করবে,সেই দিন বিজেপির সাথে তৃনমূলের আসল খেলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.