মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল এলাকায় হাতির হামলার হাত থেকে প্রাণে বাঁচলেন ১৫ জন গ্রামবাসী - The News Lion

মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল এলাকায় হাতির হামলার হাত থেকে প্রাণে বাঁচলেন ১৫ জন গ্রামবাসী

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই এলাকার বকশীবাঁধ গ্রামের ১৫ জন গ্রামবাসী  বাজার করতে চুয়াশোল  বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা যখন বাজার করে বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের কয়েকটি হাতি তাড়া করে। তারা প্রাণভয়ে একটি জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। 


কিন্তু যেভাবে হাতি তাদের তাড়া করে আসছে তাতে যে কোনো সময় তাদের প্রাণ চলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ফোন করে বিষয়টি জানানো হয় স্থানীয় বনদপ্তর এ ।খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে যায়। বন দফতরের কর্মীরা হাতিকে রাস্তা থেকে সরিয়ে জঙ্গলে গিয়ে ওই ১৫ জনকে উদ্ধার করে বকশীবাঁধ গ্রামে বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি পৌঁছানোর পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই  ১৫ জন গ্রামবাসী। তারা কথা বলার মত অবস্থায় নেই। তবে বন দপ্তর এর কর্মীরা ঠিক সময়ে পৌঁছানোর ফলে তারা প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন  বলে  তারা জানান।


 ওই এলাকার জঙ্গলে কয়েক টি হাতি রয়েছে। তবে এভাবে বাজার করে ফেরার সময় গ্রামবাসীদের হাতি তাড়া করবে তা তারা কোনদিন স্বপ্নেও ভাবতে পারেনি। তবে বনদপ্তর  এর কর্মীদের সহযোগিতায় এই যাত্রায় প্রাণে বেঁচে  তারা বাড়ি ফিরে গেছেন ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জঙ্গল থেকে হাতি তাড়ানোর জন্য বন দফতর এর কাছে আবেদন জানিয়েছেন। বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.