কেশপুরে অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী ও শশুর - The News Lion

কেশপুরে অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী ও শশুর

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার আঁধিচক গ্রামে তরুণ অধ্যাপকের রহস্য মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করলো মৃতের স্ত্রী ব্রততী দে মাইতি ও শ্বশুর সুভাষ দে কে। 


সোমবার গভীররাতে সংজ্ঞাহীন অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় নাড়াজোল  রাজ কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপক ৩১ বছর বয়সী প্রতিম মাইতিকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক রা  তাকে মৃত বলে ঘোষণা করেন। 

মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ  তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর বাবা মানিক মাইতি বৌমা ও  ছেলের শ্বশুরবাড়ির বিরুদ্ধে ছেলেকে খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা দায়ের করেন। 


মঙ্গলবার রাতে  পুলিশ তাদের গ্রেপ্তার করে। বুধবার তাদের মেদিনীপুর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা  হলে বিচারক তাদের ১৪ দিন জেল  হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে ব্রততী দে মাইতি তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তবে মৃত অধ্যাপকের পরিবারের অভিযোগ প্রতিম কে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.