তৃণমূললে যোগদান করলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৌমেন খান
দি নিউজ লায়ন ; অবশেষে তৃণমূলেই যোগ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৌমেন খান। বুধবার হুগলিতে তিনি টলিউডের এক ঝাঁক তারকার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন।
তৃণমূলে যোগ দিয়ে তিনি জানান কংগ্রেসের দিন শেষ হয়ে গেছে। এখন যাঁরা জেলা ও প্রদেশ নেতা তাঁরা শুধু বামেদের লেজ ধরে বসে আছে। কোনো কর্মসূচি নেই। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক মদন মোহন খান এর ছেলে সৌমেন খান দীর্ঘ দিনের কংগ্রেসের একজন নেতা হিসেবে পরিচিত।তিনি মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর।জেলা কংগ্রেসের ও মেদিনীপুর শহর কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন।অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়।সৌমেন খান তৃণমূলে যোগ দেওয়ার ফলে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস লাভবান হবে বলে রাজনৈতিক মহলের অনুমান।
এবিষয়ে জেলা কংগ্রেসে র বর্তমান সভাপতি সমীর রায় জানান , উনি তো অনেক আগে থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন । আজ কে উনি রিনিউয়াল করতে গিয়েছিলেন।
জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল জানান , ওনার সঙ্গে ভারতী ঘোষ , শুভেন্দু অধিকারীর ভালো সম্পর্ক আছে। উনি বিজেপিতে যোগ দিতে গিয়েছিলেন। কি কারণে তৃণমূলে গেলেন বোঝা যাচ্ছে না। তবে তৃণমূলের ক্ষতি করতেই গেছেন বলে তিনি জানান।তবে কংগ্রেস নেতা সৌমেন খান এর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোন নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment