হাবড়ার বানীপুরে প্রায় ৫০ একর জমির উপর উদ্বোধন হলো মেগা পাওয়ার লুম ক্লাস্টারের
দি নিউজ লায়নঃ আজ উত্তর ২৪ পরগনা জেলার হাবরাতে মেগা পাওয়ার লুম ক্লাস্টারের উদ্বোধন হলো। কলকাতার নেতাজি স্টেডিয়াম থেকে এদিন দুপুর আড়াইটে নাগাদ এই ক্লাস্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাবড়ার বানীপুরের স্থানীয় ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ একর জমির উপর এই মেগা পাওয়ার লুম ক্লাস্টারের উদ্বোধন করা হলো। মোট ১৫০০ কোটি টাকা বিনিয়োগে এটি উদ্বোধন করা হয়। এখানে কর্মসংস্থান হবে আনুমানিক তিন হাজার মানুষের।
পাশাপাশি এদিন এলাকার ২২২ জনের হাতে জমির পাট্টা তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। জোতিপ্রিয় বলেন, এই পাওয়ার লুম ক্লাস্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তা ফের প্রমাণ হয়ে গেলো। তিনি বলেন আগামীতে এই ক্লাস্টারের শেড সংখ্যা বাড়ানো হবে। আর তিনি বলেন, এই পাওয়ার লুমে হাবড়ার প্রতটি ওয়ার্ড থেকে অন্ততপক্ষে ৫০০ জন করে মানুষের কর্মসংস্থান হবে আগামী দিনে।এদিন তিনি পাট্টা বিলি প্রসঙ্গে বলেন, আমাদের সরকার যে সর্বদা গরীব মানুষের পাশে রয়েছে তা ফের প্রমাণ হয়ে গেলো।
ভূমিহীন ও গৃহহীন মানুষদের পাশে থেকে আমরা এর আগেও পাট্টা তুলে দিয়ছি।এদিন ২২২ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হলো। জ্যোতিপ্রিয় বলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, বিজেপি থেকে এখন অনেকেই তৃন্মূলে আসার জন্য মুখিয়ে রয়েছেন। তৃণমূল মায়ের পার্টি।সুতরাং সন্তানরা যতোই অন্যায় করুক মা কি পারবেন মুখ ফিরিয়ে নিতে? আগামী দিনে তৃণমূল মানুষের পাশে থেকে রাজ্যে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বেন বলেও জানান তিনি।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জী।

Post a Comment