৯-০ তে চৌবেড়িয়া ১ পঞ্চায়েতের প্রধান হলেন তপন হাজরা - The News Lion

৯-০ তে চৌবেড়িয়া ১ পঞ্চায়েতের প্রধান হলেন তপন হাজরা

 


দি নিউজ লায়নঃ    গত ১৮ জানুয়ারী চৌবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের  প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন তৃণমূলের বনানী নন্দি।সোমবার ছিল প্রধান নির্বাচন। বিজেপির সদস্যরা ভোট বয়কট করেন।ফলে ৯-০ তে চৌবেড়িয়া ১ পঞ্চায়েতের প্রধান হয়েছেন তপন হাজরা।  এই নির্বাচনকে সংবিধান বিরোধী বলে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।  তৃণমূলের দাবি পরাজয়ের ভয়ে বিজেপি এইসব বলছে।ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি।প্রধান নির্বাচিত হওয়ার পরেই তপন হাজরা এলাকার নাগরিক পরিষেবা দেওয়ার উপরেই জোর দিয়েছেন তিনি।


চৌবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। গত পঞ্চায়েত নির্বাচন ফলাফল ছিল তৃণমূলের পক্ষে ১১ জন সদস্য।বাকি চারটি আসন ছিল বিজেপির দখলে। পঞ্চায়েতের ডাক সাইটে তৃণমূল নেতা অলোক নন্দীর স্ত্রী বনানী নন্দী। বেশ কিছুদিন আগে পঞ্চায়েত সদস্য অলোক নন্দীর মৃত্যু হয়েছিল।এরপরে  গত ১৮ জানুয়ারী প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন তৃণমূলের বনানী নন্দী। ফলে তৃণমূলের আসন সংখ্যা কমে হয়েছিল ১০। এদিন ছিল পঞ্চায়েতের প্রধান নির্বাচন। এদিন অনুপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বনানী নন্দী।ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাড়ায় ৯। অন্যদিকে বিজেপির সদস্য ৪। 


 তৃণমূলের পক্ষে প্রধান পদপ্রার্থী ছিলেন তপন হাজরা।বিজেপির ছিলেন ভক্ত প্রহ্লাদ মাল।     এমনিতেই সংখ্যা গড়িষ্ঠতার বিচারে এগিয়ে তৃণমূলই ছিল।কিন্তু স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি তৃণমূলের অনেকেই তপন হাজরা কে প্রধান হিসেবে মানতে রাজি ছিলেন না।তাদের কয়েক জন তপন হাজরার বিরুদ্ধেই ভোট দেবেন বলে যোগাযোগ করেছিলেন বিজেপির সাথে।তাই আমরা বিজেপির পক্ষে প্রার্থী দিয়েছিলাম।কিন্তু ব্যালটে ভোট শুরু হতেই তৃণমূলের বিরুদ্ধে সংবিধান বিরোধী ভোট করানোর অভিযোগ তুলে বয়কট করেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা।ফলে ৯-০ তে জয়ী হন তৃণমূলের তপন হাজরা।


এই বিষয়ে বিজেপির স্থানীয় নেতা স্বপন মজুমদার বলেন তপন হাজরা নিজে ভোট বিরোধী কাজ করেছেন।ফলে বিজেপির সদস্যরা বয়কট করেছেন।

সদ্য নির্বাচিত হওয়া প্রধান তপন হাজরা বলেন নিয়ম অনুযায়ী ভোট হয়েছে।মিথ্যে অভিযোগ তুলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিল বিজেপি।

যদিও প্রিসাইডিং অফিসার সুজয় বিশ্বাসের দাবি নিয়ম মেনে ভোট হয়েছে। কার কোন অভিযোগ থাকলে,তারা উরধতন কতৃপক্ষের সাথে  যোগাযোগ করুক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.