যিশু খ্রিস্টের মতো দেখতে হওয়ার জন্য ২১বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই ব্যক্তি - The News Lion

যিশু খ্রিস্টের মতো দেখতে হওয়ার জন্য ২১বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ        মানুষের নানা রকম বিচিত্র খেয়াল। এদের মধ্যে কিছু কিছু খেয়াল বেশ অদ্ভুত। তবে অদ্ভুত খেয়ালের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন ৩০ বছর বয়সী মার্কিন নাগরিক মার্ক এমেরি। মার্ক এমেরির জীবনের একমাত্র লক্ষ্য যিশু খ্রিস্টের আদর্শে নিজেকে গড়ে তোলা। শুধু আদর্শই নয়, মুখের আদলেও যিশু খ্রিস্টের মতো দেখতে হতে চান তিনি। সেজন্য একবার নয়, দুইবার নয় নিজের মুখে ২১ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। আর এতে খরচ হয়েছে দুই লাখ ১৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৮ লাখ টাকা।  


 শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, নিজের খেয়ালকে প্রায় ধ্যান-জ্ঞানে পরিণত করেছেন এমেরি। খ্রিস্টধর্ম মতে যিশু খ্রিস্ট পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তাই জীবিকা নির্বাহের জন্য কাঠের কাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এমেরি। পাশাপাশি প্রাচীন ইহুদি আইন ও ধর্মীয় গ্রন্থ নিয়ে বিস্তর পড়াশোনা করছেন তিনি।  নিজের অদ্ভুত শখ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কেন্টাকি নিবাসী মার্ক এমেরি বলেন, ‘কিছু লোক নিজের টাকা দিয়ে দামি গাড়ি কেনে অথবা বিলাসবহুল বাড়ি বানায়। 


আমি আমার অর্জিত অর্থ যিশুর মুখের আদল পাওয়ার জন্য খরচ করেছি। এটাই যিশুর প্রতি আমার ভালোবাসা প্রদর্শনের মাধ্যম। আমি যিশুর মতো জীবনযাপনের চেষ্টা করছি এবং যতটা সম্ভব তাঁর মতো হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে যিশুর মতো দেখতে হওয়া যথেষ্ট নয়। আমি তাঁর মত দেখতে হওয়ার পাশাপাশি আমি তাঁর আদর্শ অনুসরণ করতে চাই’।  মার্কের এই অদ্ভুত শখের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখানে বিভিন্ন ধরনের নিন্দা আর উপহাসের শিকার হচ্ছেন তিনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.