ভোটের আগে খেলা হবে এই স্লোগান বেশ জনপ্রিয় হয়েছে, এবার সেই খেলা হবে সুত্র ধরেই বল মাটি পড়েছে
দি নিউজ লায়নঃ ভোটের আগে খেলা হবে এই স্লোগান বেশ জনপ্রিয় হয়েছে।এবার সেই খেলা হবে সুত্র ধরেই বল মাটি পড়েছে।খেলা শুরু হয়ে গেছে।দেগঙ্গার মাটি থেকে এক লক্ষ ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি যেভাবে খেলবে তৃণমূল তার জবাব দেবে। বাম কংগ্রেস রাম রহিমের দল যতই জোট বাঁধুক না কেন তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। বুধবার দেগঙ্গার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বাইক মিছিলে অংশ নিয়ে একথা বলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ৩০ কিলোমিটারের এই বাইক মিছিলে হুডখোলা গাড়িতে দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর নামে জয় গান গেয়ে তৃণমূল কর্মী সমর্থকদেরকে চাঙ্গা করলেন কামারহাটির দাপটে নেতা মদন মিত্র।এদিন দেগঙ্গার পাশাপাশি বারাসতেও বাইক মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা।বুধবার বিকেলে টাকি রোড সংলগ্ন রোজভ্যালি পার্ক থেকে এই বাইক মিছিল শুরু হয়।প্রায় এক হাজারের মতো বাইক ছিল।তাতে সওয়ার হয়েই তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল করেন।মিছিলের নেতৃত্বে ছিলেন বারাসত পুরসভার প্রশাসক সুনিল মুখোপাধ্যায়,প্রশাসক মন্ডলির সদস্য অশনি মুখোপাধ্যায় এবং তাপস দাদগুপ্ত
বাইক মিছিল শেষ হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের ময়নায়।
বুধবার দেগঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় সহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠ থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এই বাইক মিছিলের আয়োজন করেন দেগঙ্গা যুব তৃনমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ। দেগঙ্গার সাতটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা বাইক নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। ৩০ কিলোমিটার বাইক মিছিলে জেলা নেতৃত্বে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দেবরাজ চট্টোপাধ্যায়, প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র ,দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলের সামনে ছিল মমতার দুত ট্যাবলো ভ্যান। মিছিলের হুডখোলা গাড়িতে দেগঙ্গার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান, বিধায়ক রহিমা মন্ডলকে সঙ্গে নিয়ে মদন মিত্র স্লোগান তোলেন খেলা শুরু হয়ে গেছে। দেগঙ্গার মাটিতে খেলা হবে। দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ১ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে। হুডখোলা গাড়িতে মাইক্রোফোন নিয়ে মুখ্যমন্ত্রীর নামে গান গেয়ে তৃণমূল কর্মী সমর্থকদের এদিন চাঙ্গা করেছেন মদন মিত্র।
জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চট্টোপাধ্যায় বলেন উন্নয়নের নিরিখেই ভোট হবে। তাই বিজেপির মত সাম্প্রদায়িক শক্তি ও বাম কংগ্রেস যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করুক না কেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল বলেন এই বাংলা সম্প্রীতির মাটি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বিজেপির মত অশুভ শক্তিকে একুশে নির্বাচনে প্রতিহত করবেই।
এদিনের বাইক মিছিল দেগঙ্গা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত পরিক্রমা করে চৌরাশীর জীবনপুর বাজারে এসে শেষ হয়।
তবে মদন মিত্রের এই চ্যালেঞ্জকে সমালোচনা করেছেন বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শংকর চট্টোপাধ্যায়। তিনি বলেন মানুষের মধ্যে গান গেয়ে আর বাইক মিছিল করে প্রমাণ হবে না তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। উম্পুন থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা একাধিক দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস নিমজ্জিত হয়ে গেছে। আগামী একুশের নির্বাচনে বাংলা থেকে তৃণমূল সরকারকে ছুড়ে ফেলে দেবে মানুষ।

Post a Comment