মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের ব্লাড টেস্ট করাচ্ছেন না। ব্লাড টেস্ট করালেই সব তৃণমূল নেতারা বিজেপি পজিটিভ হয়ে যাবে - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের ব্লাড টেস্ট করাচ্ছেন না। ব্লাড টেস্ট করালেই সব তৃণমূল নেতারা বিজেপি পজিটিভ হয়ে যাবে

 


দি নিউজ লায়নঃ    মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের ব্লাড টেস্ট করাচ্ছেন না। ব্লাড টেস্ট করালেই সব তৃণমূল নেতারা বিজেপি পজিটিভ হয়ে যাবে। বুধবার বিজেপির পরিবর্তন যাত্রার দ্বিতীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই কথা বলেন বিজেপির রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন। এছাড়া এদিনের মধ্যে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, 'র‍্যাগিং (র‍িগিং) আমরা করব ওরা দেখবে, আমরা জিতব।


' পাশাপাশি, বিজেপির রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন বলেন, মুখ্যমন্ত্রীর মা ক্যান্টিন প্রকল্পকে কটাক্ষ করে বলেন, দ্বিতীয় দিনে ফুল ডিম হাফ হয়ে গেছে। এই সভায় সৌমিত্র খাঁ, মাফুজা খাতুন ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ এস এস অহলুবালিয়া সহ জেলার বিজেপি নেতৃত্ত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.