হুগলির নলডাঙ্গা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ করে গুলি - The News Lion

হুগলির নলডাঙ্গা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ করে গুলি

 


দি নিউজ লায়নঃ      তৃনমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে গুলি চালালো দুষ্কৃতিরা। হুগলি জেলার কোদালিয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য   বিজন মল্লিকের বাড়ি ব্যান্ডেল এর নলডাঙা এলাকায়। সোমবার প্রায় রাত ১০.২০ নাগাদ এই ঘটনা ঘটে।বিজন মল্লিক সে সময় বাড়িতে ছিলেন না।বাড়ির বাইরে থেকে গুলি চালানো হয়।একটি গুলি দরজার কাঁচ ভেঙে ঢুকে যায়।কাউকে না লাগলেও গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনার তদন্তে যান চুঁচু্ড়া থানার আই সি অনুপম চক্রবর্তী।কি কারনে গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান ভয় দেখাতেই গুলি ছোঁড়া হয়েছে।


তৃনমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে গুলি চালনার ঘটনার তদন্তে যান ডিসি চন্দননগর তথাগত বসু।দরজার কাঁচে গুলির চিহ্ন দেখেন।এলাকা ঘুরে দেখেন।ডিসি বলেন,বাইরে থেকে গুলি চালানো হয়েছে,চিহ্ন দেখে মনে হচ্ছে অনেকটা দূর থেকে চালানো হয়েছে। নির্দিষ্ট করে কাউকে লক্ষ করে গুলি চালানো হয়নি বোঝা যাচ্ছে।তদন্ত করে দেখা হবে কি উদ্যেশ্যে কারা গুলি চালিয়েছে।


 তৃনমূলের পঞ্চায়েত সদস্য বিজন মল্লিক জানান,তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবে বিরোধী বিজেপি এই কাজ করে থাকতে পারে।ঘটনার খবর পেয়ে কোদালিয়া-২ প্রধান বিদ্যুৎ বিশ্বাস বিজনের বাড়ি যান।তিনি অভিযোগ করেন নির্বাচনের আগে ভয় দেখাতেই বিজেপি এই কাজ করেছে।তৃনমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা গুলি করেছে। 


কেন কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।বিজেপির হুগলি সাংগঠনিক জেলা যুব সভাপতি নলডাঙারই বাসিন্দা সুরেশ সাউ বলেন,তৃনমূল শেষ হয়ে গেছে এখনো বুথে কার দখল থাকবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলছে।কয়েকদিন ধরেই বুথ সভাপতি নিয়ে অশান্তি চলছে তৃনমূলের মধ্যে।গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। ওই ঘটনার সাথে বিজেপি কোন ভাবেই জড়িত নয়।তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।তৃনমূল সূত্রে খবর, কোদালিয়া-২ অঞ্চল সভাপতি অসিত মাঝি নলডাঙা বুথ সভাপতি করেন অভিজিৎ সাহাকে। তা নিয়ে দলের মধ্যে কোন গণ্ডগোল নেই। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.