আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রচুর কাজ করেছে, বিক্রম প্রধান - The News Lion

আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার প্রচুর কাজ করেছে, বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ      মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের সন্তোষপুরে  এলাকায় পথশ্রী প্রকল্প  এর একটি রাস্তার শুভ উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম প্রধান সহ তৃণমূল কংগ্রেসের এস টি সেলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ভদ্র হেমব্রম।


 রাস্তা টি উদ্বোধনের পর এলাকার আদিবাসী মানুষদের সাথে কথা বলেন বিধায়ক বিক্রম প্রধান।ওই গ্রামের আদিবাসী মানুষেরা জানান রাজ্য সরকার তাদের পাকা বাড়ি করে দিয়েছে, বয়স্কদের ভাতার ব্যবস্থা করে দিয়েছে ,এই এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিদ্যালয় করে দিয়েছে, বিনা পয়সায় রেশনে চাল পাচ্ছেন, যেটা অভাব ছিল সেই অভাব মঙ্গলবার পূরণ হলো রাস্তার । যার ফলে সন্তোষপুর গ্রামজুড়ে খুশির জোয়ার গ্রামবাসীদের মধ্যে। আদিবাসী মানুষদের অনুরোধে আদিবাসী মানুষদের সাথে ডাল ভাত খেলেন বিধায়ক বিক্রম প্রধান।


 মঙ্গলবার।বিধায়ক বিক্রম প্রধান যেভাবে মাটিতে বসে আদিবাসী মানুষদের সাথে সবজি ভাত খেলেন তাতে আরো খুশি  গ্রামবাসীরা।বিধায়ক বিক্রম প্রধান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নে প্রচুর কাজ করেছেন। আদিবাসীদের পাশে তিনি রয়েছেন। আদিবাসীদের জমি যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। আদিবাসী ছেলেমেয়েদের সাঁওতালি ভাষায় লেখা পড়া করার  জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন ।


তাই এই এলাকার আদিবাসী মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জানিয়েছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে রয়েছেন বলে জানান। সেই সঙ্গে তিনি বলেন যাদের কোন কাজ নাই তারাই কেবল সরকারের বিরুদ্ধে কথা বলে। কারণ তৃণমূল কংগ্রেস জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়নে বিশ্বাসী, হিংসায় বিশ্বাস করে না। বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে ,মা দুর্গাকে অপমান করে ।তাই আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.