৫০ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

৫০ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন ;       বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ৫০ জন কর্মী তৃণমূলে যোগ দিলো। বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা চন্ডিপুর রথ তলায় চন্ডিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেয়।


 এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। বিধানসভা নির্বাচনের আগে এই রকম আরো অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন বিধায়ক পুলক রায়।প্রসংগত এদিনের এই রাজনৈতিক কর্মী সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.