ঝটিকা সফরে এসে দমকল কেন্দ্রের উদ্বোধন মন্ত্রীর - The News Lion

ঝটিকা সফরে এসে দমকল কেন্দ্রের উদ্বোধন মন্ত্রীর

 


দি নিউজ লায়ন ;   আগামী দিনে আগুন নেভাতে রাজ্যে নিয়ে আসা হবে হেলিকপ্টার। তা নিয়ে আলোচনা চলছে। এদিন আচমকা বিকেলে এক ঝটিকা সফরে বেলডাঙায় দমকল কেন্দ্রের উদ্বোধন করতে এসে এমনটাই জানান দমকলমন্ত্রী সুজিত বসু। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার বেলডাঙার দেবকুণ্ডু এলাকায় জাতীয় সড়কের পাশে এই দমকল কেন্দ্রটি তৈরি করেছে। জঙ্গিপুরেও আরও একটি দমকল কেন্দ্র তৈরি করা হবে বলে এদিন মন্ত্রী ঘোষণা করেন। তিনি বলেন, এখন দমকলের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে।


 বড় গাড়ির পাশাপাশি বিশেষ ধরনের বাইক আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ছোট গলির ভিতরে বাইক সহজেই ঢুকতে পারে। রাজ্যে এই ধরনের মোট ২৩৬টি বাইক রয়েছে। আগামী দিনে হেলিকপ্টার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।এদিনের অনুষ্ঠানে দমকল মন্ত্রীর পাশাপাশি শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাজ্য সরকারের সমস্ত দপ্তরই উল্লেখযোগ্য কাজ করেছে। তারমধ্যে দমকল বিভাগও রয়েছে। জেলায় এখন মোট ৬ টি দমকল কেন্দ্র রয়েছে। আগামী দিনে জঙ্গিপুরেও আরও একটি দমকল কেন্দ্র তৈরি হবে।


 স্থানীয়রা বলেন, বহু বছর ধরে বেলডাঙায় দমকল কেন্দ্রের দাবি ছিল। এখানকার কোনও এলাকায় অগ্নিকাণ্ড হলে বহরমপুর থেকে দমকলের গাড়ি আসত। ততক্ষণে সব শেষ হয়ে যেত। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, রাজ্যে সব মিলিয়ে ১৫০টি দমকল কেন্দ্র রয়েছে। নিউটাউন, নিউ ব্যারাকপুর ও গলসিতেও নতুন দমকল কেন্দ্র তৈরি হয়েছে। সেগুলিও উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রীর জন্য দপ্তরের পরিকাঠামো বদল করা সম্ভব হয়েছে"। স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন,"অবশেষে এই দমকল কেন্দ্রের নির্মাণের মধ্যে দিয়ে দীর্ঘদিনের ঝুঁকির হাত থেকে বাঁচলাম আমরা"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.