শিশু মৃত্যুর অভিযোগে তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল - The News Lion

শিশু মৃত্যুর অভিযোগে তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

 


দি নিউজ লায়ন ;   ভগবানগোলা। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনার  অভিযোগে  ব্যাপক উত্তেজনা ছড়ালো  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল  চত্বরে। মৃত শিশুর নাম দীপ দাস(৬)। বাড়ি ভগবানগোলা থানার সুন্দরপুর পঞ্চায়েতের ওড়াহার গ্রামে। সে স্থানীয় স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র ছিল। যদিও চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবা-মায়ের সঙ্গে এসেছিল ভগবানগোলার ওই শিশু। 


 বিয়েবাড়ির সামনে বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল সে। তখনই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে দীপকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। 


এদিকে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে তার পরিবার ওআত্মীয়রা। মৃতের বাবা দীনেশ দাস বলেন, টোটোর ধাক্কায় ঠোঁটের উপরের দিকের অংশ কেটে গিয়েছিল। তাছাড়া আরও কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না। সেলাই করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে জানানো হয় ছেলের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। চিকিৎসকদের গাফিলতির কারণেই আমার ছেলের এই হয় মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত মধ্যে দিয়ে দোষীদের শাস্তি চাই"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.