হাওড়া জেলায় ৫৪ শতাংশ কোভিড যোদ্ধা করোনা টিকা নিয়েছেন - The News Lion

হাওড়া জেলায় ৫৪ শতাংশ কোভিড যোদ্ধা করোনা টিকা নিয়েছেন

 


দি নিউজ লায়নঃ    করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। যদিও হাওড়া জেলার ক্ষেত্রে টিকা নেওয়ার হার উল্লেখযোগ্য নয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বর্তমানে জেলায় মাত্র ৫৪ শতাংশ কোভিড যোদ্ধা করোনা টিকা নিয়েছেন। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর টিকা নেওয়ার হার বাড়ানোর জন্য কোডিড যোদ্ধাদের টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে।


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর করোনা টিকা নেওয়ার জন্য হাওড়া জেলায় মোট ৫৭ হাজার ১৪৬ জনের নাম স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। যার মধ্যে ৩১ হাজার ৭৬১ জন হেলথ ওয়ার্কার এবং ২৫ হাজার ৩৮৫ জন ফ্রন্টলাইন ওয়ার্কার। যদিও এখনো পর্যন্ত তালিকায় থাকা নামের মধ্যে মাত্র ৫৪ শতাংশ কোভিড যোদ্ধা করোনা টিকা নিয়েছেন। যাদের মধ্যে জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, সঞ্জীবন হাসপাতালে অধিকর্তা ডাক্তার সুভাশিষ মিত্র প্রমূখ টিকা নিয়েছেন। বিষয়টি নিয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান বাকি কোভিড যোদ্ধাদের টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে। আশা করছি আমরা আশানুরূপ ফল পাব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.