আজ হাওড়া জেলা হাসপাতালে করোনা প্রতিষেধক নেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা - The News Lion

আজ হাওড়া জেলা হাসপাতালে করোনা প্রতিষেধক নেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা

 


দি নিউজ লায়নঃ    গত ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব। এরাজ্যেও ২৮টি জেলায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে এই টিকা দেওয়া হয় যাদের তাঁরা প্রত্যেকেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার। 


এদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। এর পরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে আজ বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে করোনা প্রতিষেধক নেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল, এসিপি সেন্ট্রাল-১, হাওড়া থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা কোভিড প্রতিষেধক নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.