প্রতিবন্ধী শনাক্তকরণ ও নবীকরণ শিবিরে মানুষের ঢল - The News Lion

প্রতিবন্ধী শনাক্তকরণ ও নবীকরণ শিবিরে মানুষের ঢল

 


দি নিউজ লায়নঃ    দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার প্রতিবন্ধী শনাক্তকরণ ও নবীকরণ শিবিরে ঢল নামল মানুষের। রাজ্য সরকারের মানবিক প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিরা বৃহস্পতিবার সকাল থেকেই ভীড় জমাতে শুরু করে। এবং শিবিরে থাকা চিকিৎসক ও সরকারি আধিকারিকের কাছে নিজেদের নাম নথিভুক্ত করার পর হাসিমুখে বাড়ি ফেরে। 


উলুবেড়িয়া ১ নং ব্লক ও উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত এই শিবিরে এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা। এদিনের এই শনাক্তকরণ ও নবীকরণ শিবিরে উলুবেড়িয়া ১ নং ব্লক, উলুবেড়িয়া পুরসভার পাশাপাশি উলুবেড়িয়ার বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি উপস্থিত হয়েছিলেন।


শিবিরের আয়োজন সম্পর্কে বিধায়ক পুলক রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে রাজ্যের মানুষ বিভিন্ন প্রকল্পের সুফল ভোগ করছেন। এর বাইরেও যারা এখনও পর্যন্ত এইসব প্রকল্পের আওতায় আসেননি তাদের প্রকল্পের আওতায় আনার জন্য দুয়ারে সরকার শিবির করা হয়েছে। এছাড়াও যেসমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি এখনও পর্যন্ত মানবিক প্রকল্পের আওতায় আসেননি তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। এদিন বিধায়ক পুলক রায় বলেন আগামীদিনেও‌ এইরকম উন্নয়নের কর্মযজ্ঞ চলবে।


অন্যদিকে সরকারের উদ্যেগে এই বিশেষ শিবির আয়োজন হওয়ায় খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.