বিক্ষোভের মুখে পড়লেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ - The News Lion

বিক্ষোভের মুখে পড়লেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ

 


দি নিউজ লায়নঃ     বিজেপির বর্ধমান পূর্ব (গ্রামীণ) জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বিক্ষোভের মুখে পড়লেন। মঙ্গলকোটের কৈচরের সভা শেষ হতেই  এদিন দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন  জেলা সভাপতি। এদিন কৈচর হাটতলায় বিজেপির জনসভা ছিল। 


স্থানীয় সূত্রে জানা যায়, এই সভায় বিজেপি সাংসদ অর্জুন সিং আসছেন বলে প্রচার করা হয়েছিল। কিন্তু অর্জুন সিং আসে নি। সভা শেষে কৃষ্ণ ঘোষ নিজের গাড়িতে উঠতে গেলেই তাকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। দলীয় বিক্ষোভকারীদের  অভিযোগ,  অর্জুন সিং আসার নাম করে এলাকা থেকে প্রচুর টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করে দিয়েছে জেলা নেতৃত্ব। 


পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির পূর্ব বর্ধমান জেলা(গ্রামীণ) সহ সভাপতি অনিল দত্ত বলেন, "সাংসদ অর্জুন সিং আসার কথা ছিল। কিন্তু প্রার্থী নিয়ে জরুরি বৈঠকের কারনে তিনি আসতে পারবেন না বলে পরে জানিয়েছিলেন। তবে এই ঘটনা কাম্য নয়। দলে আলোচনা হবে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.