ঘুসুড়ির গুলিকান্ডে অভিযুক্তরা এখনও অধরা, চলছে তদন্ত - The News Lion

ঘুসুড়ির গুলিকান্ডে অভিযুক্তরা এখনও অধরা, চলছে তদন্ত

 




দি নিউজ লায়নঃ     হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় গুলি করে হত্যার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা। শুক্রবার ভরদুপুরে বাইকে চেপে তিন দুষ্কৃতি এসে বিশাল মাহাতো নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়।আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর দুষ্কৃতিরা ওই এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা কে, কারা এই গুলি চালনার সঙ্গে যুক্ত তা এখনো জানতে পারা যায়নি। 


প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে আসে ফরেনসিক দল।রক্তের নমুনা সহ একাধিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।ফরেন্সিক দলের আধিকারিক জানান পোস্টমর্টেম রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে এই খুনের তথ্য। এদিন চার সদস্যের ফরেনসিক দল ঘটনাস্থলে আসেন। উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিশাল মাহাতো নামের বছর কুড়ির ওই যুবক শীতলা মায়ের মন্দির থেকে বাড়ি ফিরে জামা-প্যান্ট পাল্টে এক বন্ধুর সঙ্গে স্থানীয় গোঁসাইঘাট এলাকায় রাস্তার পাশে এক জায়গায় বসেছিলেন। রাস্তায় তখন যথেষ্টই ভিড় ছিল।


 ওই সময় ঘুসুড়ির দিক থেকে একটি মোটরবাইকে তিনজন আরোহী এসে বিশালকে লক্ষ করে  গুলি চালায় এবং পালিয়ে যায়। অল্পের জন্য তাঁর বন্ধু রক্ষা পেয়ে যান।   খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ বিশালকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে র্ভতি করা হয়। সেখানেই বিশালের মৃত্যু হয়।

মৃত বিশালের আত্মীয়দের বক্তব্য অনুযায়ী গত এক মাস ধরে এলাকার এক যুবকের সঙ্গে পুরানো শত্রুতার জেরে বিশালের গন্ডগোল চলছিল। তবে, কি কারণে এই খুন তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.