ক্যানিং এ বিজেপির ‘আর নয় অন্যায়’ সভায় বিশৃঙ্খলা - The News Lion

ক্যানিং এ বিজেপির ‘আর নয় অন্যায়’ সভায় বিশৃঙ্খলা

 


দি নিউজ লায়নঃ    বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রায়বাঘিনী মাঠে আর নয় অন্যায় সভায় বিশৃঙ্খলায় পরিণত হল বিজেপির কর্মীদের মধ্যে।এমনকি চললো চেয়ার ছোঁড়াছুড়ি,চেয়ার ভাঙচুর।তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকালে ক্যানিং-১ মন্ডল বিজেপির ডাকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির প্রতিবাদ সভা ছিল।সেই মতো রায়বাঘিনী মোড়ে সভার মঞ্চও বাঁধা হয়।আমন্ত্রণ জানানো হয় ক্যানিং-১ মন্ডলের সমস্ত বিজেপি নেতানেত্রী ও কর্মী সমর্থকদের কে।


সভার শুরুতেই দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়া বাগের নেতৃত্ব বেশকিছু মহিলা বিজেপি কর্মী সমর্থক মঞ্চে বসে আর নয় অন্যায় কর্মসুচির প্রতিবাদ সভা শুরু করেন।অভিযোগ সেই মুহূর্তে একদল বিজেপি কর্মী সমর্থক মহিলা মোর্চার নেত্রী সহ অন্যান্য বিজেপি মহিলা কর্মীদের মঞ্চ থেকে জোর করে তাড়িয়ে দেওয়া শুরু করতে গেলে শুরু হয় বিশৃঙ্খলা।এমনি পরিস্থিতি তে মহিলা মোর্চার সভানেত্রী প্রতিবাদ করতে শুরু করে।ফলে উভয় পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।


সভার চেয়ার নিয়ে চলে ছোঁড়া ছুড়ি এবং ভাঙচুর।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে অস্বীকার করে বিজেপির ক্যানিং-১ মন্ডল কমিটির সভাপতি তাপস চ্যাটার্জীর বলেন এখানে আর নয় অন্যায় সভাটি যাতে বন্ধ হয় তার জন্য বেশ কিছু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা দলের কিছু কর্মী সমর্থকদের সঙ্গে আঁতাত করে  মিলিত ভাবে সভাটা পন্ড করার চেষ্টা করেছিল। সেটা হয় নি। সভা অনুষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.