ব্রিগেডে আসবেন তো আব্বাস? কি বিলছে রাজনৈতিকমহল
দি নিউজ লায়নঃ আজ বামেদের ব্রিগেড। ইভিএমে তৃণমূল-বিজেপিকে টেক্কা দিতেই আজকের এই ব্রিগেড। রবিবার ব্রিগেডের মঞ্চে বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মহাজোটের ঘোষণার কথা ছিল। একসঙ্গে ভোটে লড়তে ৩০ থেকে ৪০টি আসন বাম এবং কংগ্রেসের কাছে চায় আব্বাসে সিদ্দিকি।
বামেরা আসন সমকঝোতায় রাজি হলেও এখনও বেঁকে কংগ্রেস। ব্রিগেডের আগেই এই সমস্যা মেটানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু তা মেটেনি বলেই সূত্রের খবর। রবিবার এই ব্রিগেড ময়দানে সভাপতিত্ব করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের পক্ষ থেকে বক্তব্য রাখার কথা সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র ও সংখ্যালঘু নেতা মহম্মদ সেলিমের।
কংগ্রেসের পক্ষ বক্তা তালিকায় রয়েছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অধীর চৌধুরীর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটে যোগ দেওয়ায় তাঁদের পক্ষে বক্তব্য রাখবেন পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকি। এছাড়াও বাম শরিকদের পক্ষ থেকে একজন করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। তবে রাজনৈতিকমহলের আশঙ্কা, আব্বাস আসবেন তো? না তাঁর প্রতিনিধি পাঠাবেন? আতংকে রয়েছেন ম্যানেজাররা

Post a Comment