বন্ধ হয়ে গেল হুগলির ওয়েলিংটন জুটমিল
দি নিউজ লায়নঃ তালা ঝুলল হুগলির ওয়েলিংটন জুটমিলে। কাজ হারালেন অন্তত ২ হাজার শ্রমিক। আজ সকালে তাঁরা কারখানায় যাওয়ার পর দেখতে পান, গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস।
দেখেই মাথায় হাত পড়ে তাঁদের। প্রতিবাদে সকালেই জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। কারখানা বন্ধের কারণ হিসেবে শ্রমিক অসন্তোষ এবং কাঁচামালের অভাবকে দায়ী করেছে জুটমিল কর্তৃপক্ষ। যদিও শ্রমিকদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়েছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের একাংশের আশঙ্কা, পরিস্থিতি যেমন, তাতে জুটমিল ফের নাও খুলতে পারে। সেক্ষেত্রে স্থায়ীভাবেই বন্ধ হয়ে যাবে রাজ্যের আরও একটি জুটমিল।

Post a Comment