শিশুদের কান্না থামানোর সহজ উপায় - The News Lion

শিশুদের কান্না থামানোর সহজ উপায়

 


দি নিউজ লায়নঃ     শিশুরা কথা বলতে পারে না। তাই হাসি-কান্নাই তাদের ভাষা। তারা হেসে যেমন আনন্দ প্রকাশ করেন, তেমনই কান্না দিয়ে তারা সমস্যা গুলো বোঝানোর চেষ্টা করেন। তবে কিছু কিছু সময় শিশুরা অতিরিক্ত কাঁদতে থাকে। তবে এই নিয়ে চিন্তার কোনো কারন নেই। কারণ নিজের অনুভূতি প্রকাশের জন্যই শিশুরা কান্না করে। তাহলে এবার দেখেনি শিশুরা কান্না করলে কিভাবে থামাবেন।


১। প্রথমে শিশুকে খেলনা দিয়ে কান্না থামানোর চেষ্টা করুন। কারণ অনেক সময় খেলনা পেলে শিশুর কান্না থেমে যায়।   

২।  শিশুর অবস্থান পরিবর্তন করুন। শোয়া অবস্থায় শিশু কান্না করলে তাকে বসিয়ে দিন। বসা অবস্থায় কান্না শুরু করলে তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করুন। দেখবেন স্বাভাবিক হয়ে গেছে।  


৩।  শিশুকে কোলে নিয়ে আলতো করে হাত চাপড়ে তাকে আশ্বস্ত করুন যে, সে একদম ঠিক আছে। তার ভয়ের কিছু নেই।   

৪।  কান্না শুরু করলে তার সামনে গুনগুন করে যে কোনো গান করুন দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে শান্ত হয়ে গেছে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.