আজ আপনাদের জন্য রইল পাঁচফোড়নে মজাদার দই-বেগুন তৈরির রেসিপি
দি নিউজ লায়নঃ
উপকরণ:
বড় বেগুন একটি,
জিরে আধ টেবিল চামচ,
কাঁচালঙ্কা তিনটি,
আদা বাটা এক টেবিল চামচ,
হলুদের গুঁড়ো এক টেবিল চামচ,
লঙ্কার গুঁড়ো আধ টেবিল চামচ,
দই ২০০ গ্রাম,
লবণ স্বাদ মতো,
চিনি এক টেবিল চামচ,
সরষের তেল পরিমাণ মতো,
ধনে পাতা কুঁচি সামান্য,
পাচঁফোড়ন পরিমাণ মতো।
প্রণালী:
প্রথমে বেগুন গোল করে টুকরো করে কেটে নিন। এবার হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। এবার ওভেনে প্যান বসিয়ে তেল গরম করে তাতে বেগুনের টুকরোগুলো বাদামি করে ভেঁজে নিন। অন্য একটি প্যানে তেল গরম করে জিরে ও পাঁচফোড়ন ভেঁজে আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেঁজে নিন।
এবার একেক করে কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল দিন মশলাগুলো ভাঁজতে থাকুন। এরপর মশলার মিশ্রণে টকদই ও চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন। মশলা একটু কষানো হলে ভাঁজা বেগুন দিয়ে দিন। সবগুলো টুকরোতে যেন মশলাটা ভালো করে লাগে। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করুন। এরপর এতে ধনে পাতা দিয়ে হালকা আঁচে রান্না করুন। হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে পরিবেশন করুন।

Post a Comment