দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের কলেজের গেট বন্ধ করে বিক্ষোভ - The News Lion

দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের কলেজের গেট বন্ধ করে বিক্ষোভ


দি নিউজ লায়নঃ       শুক্রবার দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ ফিস কমানোর দাবিতে।পড়ুয়াদের অভিযোগ কোরোনা পরিস্থিতিতেও তাদের কাছে ফিস কম নেওয়া হয়নি। ফিস দেওয়া না হলে এডমিট কার্ড দেওয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ ফতোয়া দিয়েছে বলেও অভিযোগ পড়ুয়াদের।


ফিস কমানো না হলে এবং এডমিট কার্ড না দেওয়া হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।


শুক্রবার সকাল থেকে মহিলা কলেজের মূল প্রবেশদ্বার আটকে ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে।পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।পরিস্থিতি সামাল দেয়।উল্লেখ্য এই কলেজেই বারংবার এই ফিস সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে।কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.