বাংলার মঙ্গল কামনায় গড়বেতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূজা পাঠ ও মহাযজ্ঞের অনুষ্ঠান
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা এক ব্লক এর বিডিও অফিস সংলগ্ন এলাকায় বাংলার মঙ্গলকামনায় শান্তি রূপিনী দুর্গা ও রুদ্র রুপী শিবের পূজা পাঠ ও মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী ,গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেবাব্রত ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব গণ, দলের কর্মী ও সমর্থকেরা।
পূজা পাঠ ও হোম যজ্ঞ শেষ হওয়ার পর কয়েক হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী বলেন শান্তি রুপিনী দুর্গা ও রুদ্ররূপী শিবের পূজা পাঠ ও মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দলের পক্ষ থেকে বাংলার মঙ্গলকামনায়। আমরা বাংলায় শান্তি চাই। আমরা হিংসা ও সন্ত্রাস চাইনা। তাই বাংলার মানুষকে শান্তিতে রাখার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। তিনি আরো বলেন যে বিজেপি বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। বাংলার মানুষ সজাগ ও সচেতন রয়েছেন। তাই শুক্রবার বাংলার মঙ্গলকামনায় পূজা পাঠ ও মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে তিনি বলেন সামনেই বিধানসভা নির্বাচন।তাই হিংসা মুক্ত বিধানসভা নির্বাচন বাংলায় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তাই তিনি বিজেপিকে বলেন আগুন নিয়ে খেলবেন না,আগুন নিয়ে খেলা বন্ধ করুন।

Post a Comment