৩ দিন করে প্রেমিকা-স্ত্রীর সঙ্গে থাকার নিদান দিলেন পুলিশ!
দি নিউজ লায়নঃ তিন দিন থাকুন স্ত্রীর সঙ্গে, আর তিন দিন থাকুন প্রেমিকার সঙ্গে৷ এমনই অভিনয় উপায় সামনে এনে এক ব্যক্তিকে ঝামেলার হাত থেকে বাঁচাল পুলিশ! পুলিশ ঠিক করে যে বউয়ের সঙ্গে সপ্তাহে ৩ দিন কাটাবে রাজেশ আর প্রেমিকার সঙ্গে ৩ দিন কাটাতে হবে। বাকি ১দিন নিজে একাই থাকবে।
এই সিদ্ধান্ত সকলের পছন্দ হয় এবং সেটা মেনে চলার কথা বলে সব পক্ষই৷ রাঁচিতে বউ আর প্রেমিকার মাঝে পড়ে গিয়ে দারুণ অশান্তির শিকার হয় রাজেশ মাহাতো নামের এক ব্যক্তি। বিবাহ বর্হিভূত সম্পর্কে সে জড়িয়েছিলেন বেশ কিছুদিন। ধরা পড়তেই শুরু হয় চরম সমস্যা।
পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়। তখনই পুলিশের সামনে বসে নিজেদের মধ্যে অশান্তি মিটমাট করতে উদ্যোগী হয় দুই পক্ষ! কিন্তু এতে কিছুদিনের জন্য ঝামেলা থামলেও শেষ সমাধান হয়নি। শেষমেষ রাজেশের প্রেমিকা তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন। এতে রাজেশের নামে দায়ের হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

Post a Comment