লালগড় জুড়ে হাতির তাণ্ডব ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা - The News Lion

লালগড় জুড়ে হাতির তাণ্ডব ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা




দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বিভিন্ন গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার গ্রামবাসীরা। লালগড় থানার আঁধারজোড়া এলাকায় বেশ কয়েকটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। বনদপ্তর চেষ্টা করা সত্ত্বেও হাতিগুলিকে অন্যত্র তাড়ানো যায় নি।বন দফতর সূত্রে জানা যায় যে ওই এলাকায় একটি মহিলা হাতি সন্তান প্রসব করেছে। তাই ওই এলাকা ছেড়ে হাতে গুলি অন্যত্র যাচ্ছে না ।


অপরদিকে শুক্রবার সকাল থেকে লালগড় থানার কাঁকড়াদাড়া গ্রামে প্রায় ৩০ টি দাঁতাল হাতি চলে আসে। হাতি গুলি গ্রামে গিয়ে আলু চাষের জমিতে  ব্যাপক তাণ্ডব শুরু করেছে। গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তর কে জানিয়েছে। সেইসঙ্গে সাতসকালে এলাকায় হাতি চলে আসায় ওই এলাকার গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। অনেক কষ্ট করে আলু চাষ করেছেন। সেই আলু যদি বাড়িতে তোলার আগেই মাঠে নষ্ট হয়ে যায় তাহলে কি করে সংসার চলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন আলু চাষীরা।


 বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার বিভিন্ন রাস্তায় সন্ধ্যের পর যাতায়াত করতে গ্রামবাসীদের নিষেধ করা হয়েছে ।তবে যেভাবে গ্রামের পর গ্রামে ঢুকে হাতিগুলি তাণ্ডব শুরু করেছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.