বন্ধ দুর্গাপুর ব্যারেজের সেতুর ওপর যান চলাচল
দি নিউজ লায়ন ; শনিবার রাত্রি বারোটা থেকে রবিবার রাত্রি বারোটা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের সেতুর ধারণক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের সংযোগকারী স্থল দুর্গাপুর ব্যারেজের সেতুর ওপর যান চলাচল।
রবিবার সকাল থেকে পুর্নোদ্যমে দুর্গাপুর ব্যারেজ তৈরি হওয়ার ৫৫ বছর পরে এই প্রথম রাজ্য সেচ দপ্তরের উদ্যোগে দুর্গাপুর ব্যারেজের স্বাস্থ্যপরীক্ষা হল ও সারাই র কাজ শুরু হবে সেফটি রিপোর্ট দেখার পরে বলে জানান সেচ দপ্তরের দামোদর হেডওয়ার্কসের মুখ্য বাস্তুকার সঞ্জয় সিং।রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে আগাম জানিয়ে আজ এই সেতু দিয়ে যানচলাচল বন্ধ রাখলেও কিছু মানুষ না জেনে চলে আসে।তবে নদীতে অনেকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

Post a Comment