মেদিনীপুরে মা প্রকল্পের উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী - The News Lion

মেদিনীপুরে মা প্রকল্পের উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী




দি নিউজ লায়ন ; সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘর থেকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রাজ্যের শহর ও মফসলে দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের লক্ষ্যে মা প্রকল্পের শুভসূচনা করেন সোমবার দুপুর ৩.৩০ মিনিটে। সেই উপলক্ষে  পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড এ অবস্থিত জনকল্যাণ ভবনের দোতলায় মা কমিউনিটি কিচেন সোমবার থেকে শুরু হয়। 


উক্ত স্থানে একই সাথে সবুজ সাথী প্রকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ জন নবম শ্রেণির ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান  এবং ৬ জন কে " Letter of Assurance" প্রদান করা হয়।মেদিনীপুরে


উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রতিমা দাস,মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নির্মাল্য চক্রবর্তী, মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর মৌ রায় সহ আরো অনেকে।অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস বলেন  মা কমিউনিটি কিচেন সেন্টার টি সোমবার থেকে চালু  করা হলো।এই ক্যান্টিন থেকে পাঁচ টাকার বিনিময়ে দরিদ্র মানুষের পেট ভর্তি ডিম ভাত খেতে পারবেন।


এর ফলে মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আসা বাসের চালক,হেল্পার সহ  যাদের খাবার খেতে অসুবিধা হতো তাদের সুবিধা হবে বলে তিনি জানান।নির্মাল্য চক্রবর্তী বলেন এই প্রকল্প টি রাজ্য সরকারের অন্যতম একটি প্রকল্প।যেখানে গরিব মানুষ পাঁচ টাকা দিয়ে দুপুরে খেতে পারবেন।এই প্রকল্পটি চালু করায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.