বোমা তৈরির উপকরণ উদ্ধার, কাঁকসায় গ্রেপ্তার এক - The News Lion

বোমা তৈরির উপকরণ উদ্ধার, কাঁকসায় গ্রেপ্তার এক




দি নিউজ লায়ন ;  পশ্চিম বর্ধমানের কাঁকসায় পুলিশের হাতে বোমা বাঁধার উপকরণসহ গ্রেপ্তার একজন।  শিবনারায়ণ সিং (ছোটকা) বোম বানানোর  বারুদ মশলা পাচার করতে গিয়ে কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ে রবিবার । বিশেষ সুত্রে জানা গেছে পানাগড় বাজারের বাসিন্দা  শিবনারায়ণ সিং পুর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এলাকা থেকে বোমা বানানোর  বারুদ মশলা নিয়ে সাইকেল করে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা মলানদিঘীর দিকে যাচ্ছিল রবিবার।


 সেই সময় কাঁকসা থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই তার কাছে দুই রকমের বারুদ মশলা পাওয়া যায়। প্রায় পাঁচ কিলোর মত এই বারুদ পাওয়া যায়।  সোমবার শিবনারায়ণ সিংকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো পাঠানো হয় । কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমেছে  কি উদ্দেশ্য বারুদ পাচার করছিল তা জানার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.