শিলিগুড়িতে ৮১ জন বিজেপি নেতা কর্মী সহ আরও শতাধিক তৃনমূলে যোগদান
দি নিউজ লায়ন ; শুভেন্দু অধিকারির শিলিগুড়িতে আগমন ক্ষণে ৮১জন বিজেপি নেতা কর্মী সহ আরও শতাধিক তৃনমূলে যোগদান। রবিবার শিলিগুড়ির হিলকার্ডরোডের দার্জিলিং জেলা কার্য্যালয়ে সদ্য তৃণমূলের ফেরা শ্রমিক নেতা অলোক চক্রবর্তীর হাত ধরে শিলিগুড়ি মহকুমার সাতটি চা বাগান ও ব্লকের শ্রমিক সঙগঠনের সদস্যরা বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলের ঝান্ডা তুলে নেন। এদের মধ্যে ৮১জন বিজেপি ও ভারতীয় মজদূর সঙ্ঘের সদস্য। বিজেপির এসিস্টেন্ট সহ সম্পাদক রাহুল থাপাও এদিন যোগদান করেন।
তৃনমূল যোগ দিয়ে নবাগত দলীয় সদস্যরা জানান শ্রমিক সংগঠন যেকোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপি ব্যবসায়ীক নেতারা শ্রমিকদের সমস্যা কথা শুনতে চান না। অন্যদিকে শিলিগুড়ি ব্লক এলাকায় মজবুদ শ্রমিক সংগঠনের রাশ বরাবরই অলক চক্রবর্তীর হাতে। তিনি গত ২রা ফেব্রুয়ারি কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় ঝান্ডা নিয়ে তৃনমূল ফিরে আসার সঙ্গেই শিলিগুড়ি ব্লক ও তরাই ডুয়ার্সের সাংগঠনিক ও অসাংগঠনিক সব শ্রমিক সংগঠনগুলি তৃণমূলে যোগদানের জন্য মনস্থির করে।
অলোক বাবু জানান এটা আমার ঘরে ফেরা। আমি তৃনমূলের ভালো সময়ে দল ছেড়েছিলাম সেই ভুল বুঝতে পেরেই দলে ফিরছি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জামার হাত গুটিয়ে গুন্ডার মতো যে ভাষায় কথা বলছেন তা বাংলার রাজনৈতিক ইতিহাসে কেউ দেখেনি আগে। তাই বিজেপির শ্রমিক সংগঠনের সদস্যরা তাদের দল ছেড়ে বেড়িয়ে আসতে চাইছেন।
আর আম সাধারনের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের সদস্যরাও বাম-কংগ্রেসের কাছে জানতে চাইছে তাদের মূল প্রতিপক্ষ কে তৃনমূল না বিজেপি!অলোক বাবু এদিন খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে বলেন-ফাঁসীদেওয়া, মাটিগাড়া-নকাশলবাড়ি, শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ী শিলিগুড়ি মহকুমার এই চার কেন্দ্রেই ঝাঁকে ঝাঁকে ফের ফুটবে ঘাস ফুল।
তিনি বলেন আমি আগাম বলছি এই চার কেন্দ্রে তৃনমূলের জিত নিশ্চিত। অপরদিকে এদিন সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান রাজ্য শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনের সঙ্গে পরামর্শ করে অলোক চক্রবর্তীকে উত্তরবঙ্গ আইএনটিটিউসির শ্রমিক সংঠনের কো অর্ডিনেটর দায়িত্ব দেওয়া হলো।

Post a Comment