কাঠের উনুনে খিচুড়ি রেঁধে মহিলা তৃণমূলের প্রতিবাদ - The News Lion

কাঠের উনুনে খিচুড়ি রেঁধে মহিলা তৃণমূলের প্রতিবাদ




দি নিউজ লায়ন ;  রান্নার গ্যাসের দাম সহ খাদ্যপণ্য ও সমগ্র জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অভিনব প্রতিবাদ বালুরঘাট টাউন মহিলা তৃণমূল। রবিবার বিকেলে বালুরঘাট থানা মোড়ে রাস্তার উপর কাঠের উনুন জ্বালিয়ে রান্না করলো মহিলা তৃণমূল জেলা সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। 


পাশে উল্টো করে রাখা হলো গ্যাসের সিলেন্ডার। জাতীয়তাবাদ অবশ্যই ভালো কিন্তু শুধু ধর্ম দিয়ে পেট ভরে না বর্তমানের কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের পেটে টান ফেলেছে। গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে। যার ফলে কমেছে ভর্তুকির পরিমাণ। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। ফলে রান্না ঘরে ঢুকতেই ভয় পাচ্ছেন মহিলারা। তাই রাস্তার ওপর কাঠের উনুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল মহিলা তৃণমূল সদস্যরা। 


মমতা সাধারণ মানুষের জন্য দু'টাকা কেজি চাল দেন বিনা পয়সায় রেশন দেন, তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। কিন্তু কেন্দ্রে মোদি সরকার সাধারণ মানুষের কথা মাথায় রাখে না। লাগামছাড়া বাড়ছে গ্যাসের দাম, তুলে নেওয়া হয়েছে কেরোসিনের ভর্তুকি , এমনটাই অভিযোগ তৃণমূল মহিলা কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তীর। 


এবিষয়ে দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী জানান, কেরসিন থেকে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। 


তাই এর প্রতিবাদে আজ বালুরঘাট টাউন মহিলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিকি  প্রতিবাদ করলেন। যেখানে রাস্তার উপর কাঠের উনুনে খিচুড়ি রান্না করা হয়। পেটে খেলেই পিঠে সয়। তাই আগে খিদে মেটানো দরকার। তার পর বাকি সব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.