পথ দুঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু
দি নিউজ লায়ন ; পথ দুঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। পুলিশ সূত্রে জানা যায়, এদিন ভোরে বাড়ি থেকে বাঁকুড়া মোড়ে চাষের কাজে বেরিয়েছিলেন চারজন। সেই সময়ই পিছন থেকে দুর্গাপুর অভিমুখী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। অবস্থা আশঙ্কাজনক।
মৃতদের নাম চম্পা রুইদাস(৪২), ঝর্ণা রুইদাস(৩৩), বিষ্টু রুইদাস(৫৫)। আহত মহিলার নাম স্বরস্বতী সেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত এবং আহত সকলের বাড়ি স্থানীয় আলিশা দাস পাড়া এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক গাড়িটির অভিযুক্ত চালক।
গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ। এদিন মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

Post a Comment