২ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ক্যানিং বারুইপুর সংযোগ স্থলে সেতু উদ্বোধন
দি নিউজ লায়ন ; সোমবার বিকালে রাজ্যের সেচ ও জল পথ দফতরের উদ্যোগে ২ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং-১ ব্লকের সংযোগ স্থালে এস এ ডি পার্ট ২ নিকাশি খালের উপর শিবনগর অঞ্চলে নব নির্মিত সেতুর শুভ উদ্বোধন করেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,বারুইপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক নির্মল মন্ডল।সেতুটি লম্বা ৩৫ মিটার ও চওড়া ৫.৫ মিটার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ ও জল পথ দফতরের নির্বাহী বাস্তুকার সোমনাথ দেব,জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহের সরদার, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, ক্যানিং-১ পূর্ত কর্মাধ্যক্ষ শিবু চক্রবর্তী প্রমুখ।
ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল ও বারুইপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক নির্মল মন্ডল বলেন এই সেতুর জন্য প্রায় এক লক্ষ মানুষ যাতায়াতে উপকৃত হবে।পাশাপাশি এই দুটি বিধানসভার কয়েক হাজার কৃষক উপকৃত চাষবাসের।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।

Post a Comment