তৃণমূল ভবনে সরস্বতী পুজোর ঠাকুর আনতে কর্মীরা - The News Lion

তৃণমূল ভবনে সরস্বতী পুজোর ঠাকুর আনতে কর্মীরা




দি নিউজ লায়ন ; শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবনে সরস্বতী পূজার প্রস্তুতি জোরকদমে। সোমবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের ভবন থেকে তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় পতাকা সঙ্গে নিয়ে শান্তিপুর কুমোরটুলি থেকে সরস্বতী প্রতিমা আনার জন্য কুমোরটুলিতে পৌঁছায়।  দলীয় পতাকা কাঁধে নিয়ে মিছিল করে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র সহ কর্মীসহ সমর্থকরা।


 শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র জানান, প্রত্যেক বছরই শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসে ভবনে সরস্বতী পুজো হয়। কিন্তু এ বছর দলের নির্দেশ মেনে এবং করোনা আবহের কারণে বেশ কিছু বিধি নিষেধ মেনে এ বছর সরস্বতী পূজার আরাধনা করা হবে। 


এছাড়াও এই পুজো কে কেন্দ্র করে শান্তিপুরের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন এই তৃণমূল কংগ্রেস ভবনে। এছাড়াও রাত্রে কর্মী-সমর্থকদের খাবারের ব্যবস্থাও করা হবে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.