যারা মা দুর্গা কে অপমান করেন তাদের বাংলায় ভোট চাওয়ার অধিকার নেই, বললেন মমতা ভুঁইয়া
দি নিউজ লায়ন ; সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের নিজ নাড়াজোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজেপি কে বাংলা থেকে হটানোর ডাক দিয়ে চণ্ডীপুর থেকে বালিপাতা প্রর্যন্ত বাইক রেলীর আয়োজন করা হয়।ওই বাইক রেলিতে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁঞা, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি গোপাল দে, জেলা যুব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদীপ মণ্ডল, যুব নেতৃত্ব কুমারেশ ভূঁঞা ও মতিন আনসারী সহ দলের সমস্ত নেতৃত্ববৃন্দ ৷
বাইক র্যালির শেষে দাসপুর এর বিধায়ক মমতা ভুঁইয়া বলেন যারা মা দুর্গা কে অপমান করেন তাদের বাংলায় ভোট চাওয়ার কোনো অধিকার নেই । তিনি বলেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। তৃণমূল কংগ্রেস উন্নয়নের খতিয়ান তুলে মানুষের কাছে ভোট চাইবেন। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ৬৪ টি প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়নে কাজ করছেন । কিন্তু সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত শুরু করেছে। তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বাংলাকে কোনদিনই গুজরাট হতে দেওয়া হবে না বাংলা বাংলায় থাকবে।
বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছেন।তাই হাজারো অপচেষ্টা করা সত্ত্বেও বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তিনি দাসপুর এলাকা থেকে বিজেপিকে হটানোর ডাক দেয়। সেই সঙ্গে যারা মা দুর্গা কে অপমান করেছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য মা ও বোনেদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি বলেন বিজেপি এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। মানুষকে মিথ্যা কথা বলছে ভুল বুঝাচ্ছে।
কেন্দ্র সরকারের বঞ্চনা সত্বেও রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে। তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন। তাই উন্নয়ন নিয়ে আপনাদের ভাবতে হবে না। তিনি আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দিবেন । সেই সঙ্গে তিনি বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন।
সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের সাফল্য তার ভাষণে তুলে ধরেন। এদিন বাইক রেলিতে প্রায় দেড় হাজার মানুষ বাইক নিয়ে অংশগ্রহণ করেন। তিনি দলীয় কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করেন।

Post a Comment