পদত্যাগ করলেন রানাঘাটের পৌর প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায়
দি নিউজ লায়নঃ আজ পদত্যাগ করলেন পার্থ সারথী চট্টোপাধ্যায় তিনি আজ দুপুরে তিনটের সময় রানাঘাট পৌরসভায় এসে রানাঘাট পৌরসভার এক্সকিউটিভ অফিসার বিপুল চক্রবর্তীর কাছে এসে পার্থবাবু পদত্যাগ পত্র দেন পৌর প্রশাসক পদ ছাড়ার সম্ভাবনা ছিল তার আজ।
গত ২৫ জানুয়ারি তাকে দল বিরোধী কাজের অভিযোগ এনে, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।তিনি বলেন পৌর প্রশাসকের পদকে তিনি মিউজিক্যাল চেয়ার আখ্যা দিয়ে এই পথ থেকে বেরিয়ে গেলেন।
তিনি ক্ষোভের সঙ্গে জানান, অপরাধী জানলো না, অথচ তার সাজা হয়ে গেল। কোথায় দল বিরোধী কাজ করেছি, কিভাবে করেছি, তার কোন ব্যাখ্যা নেই। আমাকে কোনও শোকজ নোটিশ করা হয়নি। হঠাৎ করে চিঠি বাড়িতে পাঠানো হয়। ভালোই হয়েছে, এতে অসুবিধা নেই। এই পদে আমি লালায়িত নই।

Post a Comment