বর্ধমান জেলা আদালতে খাবার না খেয়েই কাটাতে হচ্ছে ধৃতদে - The News Lion

বর্ধমান জেলা আদালতে খাবার না খেয়েই কাটাতে হচ্ছে ধৃতদে

 


দি নিউজ লায়নঃ   মাস পার হতে চলল। কিন্তু, বর্ধমান জেলা আদালতে লকআপে ধৃতদের খাবারের ব্যবস্থা হল না। খাবার না খেয়েই কাটাতে হচ্ছে ধৃতদের। এনিয়ে ক্ষোভ চরমে উঠেছে। যদিও আদালত সূত্রে জানা গিয়েছে, খাবারের জন্য বরাদ্দের টাকা মিলছে না। বেশ কয়েকমাস খাবার সরবরাহের টাকা না পেয়ে ক্ষুব্ধ ঠিকাদার। 


তিনি খাবার সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন। বার অ্যাসোসিয়েশনের তরফে বিষয়টি সিজেএমের নজরে আনা হয়েছে। সিজেএম বিষয়টি জেলা জজের নজরে এনেছেন। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা সাংবাদিককে বলেন, ধৃতদের জন্য খাবার বরাদ্দ করা বাধ্যতামূলক। 


ধৃতদের জন্য বিচার বিভাগ টাকা বরাদ্দ করে। জরুরি ভিত্তিতে অর্থের সংস্থান করে খাবারের ব্যবস্থা করা উচিত। খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদার অলোক আঁশ সাংবাদিককে বলেন, ৭ মাসের বেশি খাবারের বিল বাকি রয়েছে। বারবার তাগাদার পরও টাকা  পায়নি। তাই বাধ্য হয়ে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.