করোনার জেরে ছোট পরিসরে উত্তরবঙ্গ উৎসব - The News Lion

করোনার জেরে ছোট পরিসরে উত্তরবঙ্গ উৎসব

 


দি নিউজ লায়নঃ    করোনার কারনে এবারে  শিলিগুড়ি উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী ভেন্যুতে বদল। শহরের কেন্দ্রে বাঘাযতীন পার্কে হবে উদ্বোধনী ভ্যেনু।১লা ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উৎসব। 


শিলিগুড়ি শহরের কেন্দ্রে বাঘাযতীন পার্ক ও মহকুমার গ্রামীন আদিবাসী অধ্যুষিত বিধাননগরে হবে ভ্যেনু।২ও৩রা ফেব্রুয়ারি শিলিগুড়ির দ্বিতীয়ভেন্যু বিধাননগরে হবে অনুষ্ঠান। এছাড়া পাহাড়ের দার্জিলিং ও  কালিম্পঙে থাকছে আরও দুটি ভ্যেনু। শিলিগুড়িতে ৫০জন ঢাকশিল্পী ও ১০০০লোকশিল্পীর বাদ্যিতেই হবে উৎসবের সূচনা। শুক্রবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে সাংস্কৃতিক শিল্পী ও তথ্যসংস্কৃতি দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসনকে নিয়ে উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব।


 মন্ত্রী গৌতম দেব জানান এবারের উত্তরবঙ্গ উৎসবে ১লা ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।উৎসবের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন কিন্তু উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন তিনি করবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। করোনার কারনে ছোট পরিসরে স্বল্প বাজেটে অনুষ্ঠানটি সম্পন্ন করা হচ্ছে। সূচনার দিন শিলিগুড়ি থেকে লোকশিল্পিদের নিয়ে ৩০০০ শিক্ষক ও সংস্কৃতিপরায়ন মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উত্তরের লোকসংস্কৃতিকে তুলে ধরা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.