বালুরঘাট পৌর সভার সুরেশ রঞ্জন পার্কে শুরু হল ফুলমেলা
দি নিউজ লায়নঃ বালুরঘাট পৌর সভার সুরেশ রঞ্জন পার্কে শুরু হল ফুলমেলা ২০২১। প্রতি বছর বালুরঘাট পৌর সভার পৌরকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে এই ফুল মেলা। ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা,দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষী দত্ত, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা। ফুলমেলা টি চলবে তিনদিন ধরে।এই বছর এই ফুলমেলা ৩৫ বছরে পদার্পন করলো।
এই বছর এই ফুলমেলায় ৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। যদিও প্রতিবছর অনেক বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করে কিন্তু এই বছর করোনার কারনে প্রতিযোগী সংখ্যা কম বলে জানা গেছে। এবিষয়ে বালুরঘাট পুরসভার উদ্যোগে ফুল মেলার আয়োজন প্রসঙ্গে পুরসভার প্রশাসক হরিপদ সাহা জানান, শুক্রবার দুপুর দুটা নাগাদ সুরেশরঞ্জন পার্কে ৩৫ তম ফুল মেলার সূচনা করা হলো। জেলাশাসকের মাধ্যমে ফুল মেলার উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি। জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের দ্বারা মেলার সূচনা করা হয়েছে।
এই ফুলমেলা রবিবার পর্যন্ত চলবে। এই বছর ফুলমেলা প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল, ডালিয়া, সূর্যমুখী, চন্দ্রমুখি সহ একাধিক ফুলের সমাহার ঘটেছে। পাশাপাশি, নামাবঙ্গী ভোকেশনাল এগ্রিকালচার বিভাগ থেকে বিভিন্ন ফুল নিয়ে ফুলমেলায় অংশগ্রহণ করা হয়েছে। করোনা বিধি মেনে পুরসভার তত্ত্বাবধানে ফুলমেলা উদযাপন করা হবে। যেখানে সকলের জন্য প্রবেশ অবাধ থাকছে। তবে এক জায়গায় একসঙ্গে ভিড় না হওয়ার দিকে আমরা নজর রাখছি।

Post a Comment