বেলদায় রেললাইনের উপর শুয়ে রেল অবরোধ করলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা - The News Lion

বেলদায় রেললাইনের উপর শুয়ে রেল অবরোধ করলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা

 




দি নিউজ লায়নঃ   সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা ,খাকুড়দা কেশিয়াড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে বেলদা থেকে বেলদা-হাওড়া লোকাল ট্রেন চালুর দাবিতে বেলদা স্টেশনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ী সংগঠন গুলি।তাঁদের দাবি দীর্ঘদিন ধরে বেলদা হাওড়া লোকাল ট্রেনে পরিষেবা চালু না  হওয়ায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে   


প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসার জন্য অধিক ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়।সেইসঙ্গে ঝুঁকিবহুল যাত্রা।এ ছাড়াও কোনো অসুস্থ ব্যক্তি কে কলিকাতাতেই উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বেলদা হাওড়ায় লোকাল চালু না হলে এইভাবে সমস্যায় পড়তে হচ্ছে সর্বক্ষেত্রের মানুষকে।


তাই অবিলম্বে বেলদা হাওড়া লোকাল পরিষেবা চালু করতে হবে এই দাবিতে সোমবার সকাল থেকে বেলদা বাজারে একটি মিছিল পরে বেলদা স্টেশনে ট্রেনের ট্র্যাকে নেমে ও স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সংগঠনের লোকেরা। এদিন কয়েকজন ব্যবসায়ী সংগঠনের সদস্য রেললাইনের উপর শুয়ে রেল অবরোধ  করেন।  যার ফলে ওই রেল লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। রেল কর্তৃপক্ষ  তাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।তবে দ্রুত ট্রেন চালু করা না হলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে রেলের আধিকারিকদের হুশিয়ারি দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.