হাতির তাণ্ডবে ৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ
দি নিউজ লায়নঃ ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলা অব্যহত রয়েছে। হাতির হামলার ভয়ে জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে ভয় করছেন। শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায়। যার ফলে বেশ কিছুক্ষণ ৬নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ।বনদপ্তর এর আধিকারিকরা ও কর্মীদের চেষ্টায় হাতি গুলি স্থানীয় জঙ্গলের দিকে যাওয়ার পর ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, ঝাড়গ্রাম, লালগড়, জামবনি , সাংকরাইল,বিনপুর থানা এলাকায় হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। হাতির হামলার ফলে লালগড় থানার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার চাষীরা। সন্ধ্যের পর মাঠের পর মাঠে গিয়ে যেমন আলু চাষের ক্ষতি করছে তেমনি অন্যান্য ফসলের ক্ষতি করছে হাতির দল ।যার ফলে ওই এলাকার আলুচাষিরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ।পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে দাঁতাল হাতির দল।
তাই হাতির হামলার আশঙ্কায় সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বের হতে চাইছেন না।তাই হাতির হামলার আশংকায় আতংকে রয়েছেন গ্রামবাসীরা। এছাড়াও জামবনি ব্লক এর বিভিন্ন এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে হাতির দল তাণ্ডব শুরু করেছে। তাই ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তেমনি হাতির দল গ্রামে গিয়ে ফসল ঘরবাড়িরও ফসলের ক্ষতি ব্যাপক পরিমাণে করছে। হাতির দল এর তাণ্ডব এর ফলে বন দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের মাইকিং করে প্রচার করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। এছাড়াও যাদের ঘরবাড়ি ও ফসলের হাতি ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Post a Comment