কোভিড সতর্কতা মেনে শুরু হলো রাজ্য হস্তশিল্প মেলা
দি নিউজ লায়নঃ প্রতি বছর হস্তশিল্পীরা শহরে এসে প্রায় ৬৫ কোটি টাকা আয় করে নিজের গ্রামে ফিরে যান। যা বাম আমলে শিল্পীরা ভাবতেও পারতেন না। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের ভাবতে শিখিয়েছেন যে, তারা তাদের শিল্পকর্ম দিয়ে পরিবারের পাঁশে দাড়াতে পারেন। পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলার উদ্বোধন করে এমনটাই জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ।
২০২১ সালের হস্তশিল্প মেলায় মোট ৬১ টি প্যাভিলিয়নের মাধ্যমে প্রায় চার হাজার হস্তশিল্পীদের তৈরি শিল্প ক্রয় বিক্রয়ের সুবিধা করে দেওয়া হয়েছে। কোভিড সতর্কতার কারণে দুটো প্যাভিলিয়ন কমিয়ে দেওয়া হয়েছে। মেলা চত্ত্বরে মাক্স বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজেশনেরও ব্যবস্থা রেখেছে মেলা কর্তপক্ষ। মাক্স ছাড়া কাউকেই মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। কলকাতার নিউটাউনের ইকোপার্কে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Post a Comment